বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪%, মজুরি সূচক নেমেছে ৭.৯০ শতাংশে টেন্ডার থেকে বদলি-পদায়ন, গণপূর্তের বদরুল আলমকে ঘিরে একের পর এক অভিযোগ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ কে এই নেহা বোরা, ভারতের ছাত্র-যুব আন্দোলনের আলোচিত মুখ রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শিক্ষার অন্তরালে বিত্তবৈভব: সহকারী প্রধান শিক্ষকের বিপুল সম্পদের উৎস নিয়ে চাঞ্চল্য! ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি 
  • অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার রায় স্থগিত

    অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার রায় স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এমপিওভুক্ত হাইস্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নিয়োগের ক্ষেত্রে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

    হাইকোর্টের রায় স্থগিত চেয়ে শিক্ষা সচিবের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।

    অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে গত ২৫ মার্চের সংশোধনীর মাধ্যমে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নির্ধারণ করা হয়েছিল। এর আগে ২০২১ সালের জনবল কাঠামোতে সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছরসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতার বিধান ছিল।

    তিনি জানান, ১৮ বছরের অভিজ্ঞতার নতুন বিধানকে চ্যালেঞ্জ করে ৪৬ জন শিক্ষক রিট আবেদন করেন। পরে হাইকোর্ট ২৫ মার্চের সংশোধনী বাতিল ঘোষণা করেন। ওই রায়ের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পক্ষে আপিল করা হয়।

    চেম্বার আদালত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করায় ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে আর আইনগত বাধা থাকছে না বলে জানান অ্যাটর্নি জেনারেল।

    তিনি বলেন, ইতোমধ্যে ১৩ হাজার ৫৫৯টি পদের বিপরীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হওয়ায় ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

    তবে রিট আবেদনকারী ৪৬ শিক্ষকের জন্য ৪৬টি পদ সংরক্ষিত রাখার নির্দেশ দিয়েছেন চেম্বার বিচারপতি। ফলে ওই ৪৬টি পদ বাদে বাকি পদগুলোর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের আইনগত বাধা থাকছে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন