বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন ফাইন্যান্স মিললে সোলারে যাবে ১,৩০০ পোশাক কারখানা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের ফর্মুলা জানালেন সিমন্স র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা নিষ্পত্তি হবে: ইন্তেখাব ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে চলছে ব্যালট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও পরিবেশে বাড়ছে চাপ: সেনাপ্রধান ইরানের সঙ্গে ব্যবসা করলেও ছাড় নয়, কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
  • নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার

    নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছিল, তার অবসান হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নিজে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন না। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, ডেপুটি স্পিকার কায়সার কামালই নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।

    গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। একই সময়ে স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

    সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার কথা। সেই ধারাবাহিকতায় আজ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।

    নির্বাচনের পর আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বঙ্গভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলেও এর সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    কে পড়াবেন রাষ্ট্রপতির শপথ?

    সাধারণ নিয়মে স্পিকারই রাষ্ট্রপতিকে শপথ পড়ান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

    বিষয়টি পরিষ্কার করতে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের মতামত নেয়। আইন মন্ত্রণালয় জানিয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করবেন।

    আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে ডেপুটি স্পিকার স্পিকারের সব দায়িত্ব পালন করছেন। ফলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও ডেপুটি স্পিকারই সাংবিধানিকভাবে উপযুক্ত কর্তৃপক্ষ।

    শপথের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ

    আইন মন্ত্রণালয়ের দেওয়া মতামতের ভিত্তিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    অর্থাৎ, আগামীকাল বঙ্গভবনে অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন