বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন ফাইন্যান্স মিললে সোলারে যাবে ১,৩০০ পোশাক কারখানা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের ফর্মুলা জানালেন সিমন্স র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা নিষ্পত্তি হবে: ইন্তেখাব ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে চলছে ব্যালট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও পরিবেশে বাড়ছে চাপ: সেনাপ্রধান ইরানের সঙ্গে ব্যবসা করলেও ছাড় নয়, কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
  • কুড়িল থেকে অপহরণের পর জঙ্গলে ফেলে গেল চিকিৎসককে, উদ্ধার করল আনসার

    কুড়িল থেকে অপহরণের পর জঙ্গলে ফেলে গেল চিকিৎসককে, উদ্ধার করল আনসার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে অপহৃত এক দন্ত চিকিৎসককে পূর্বাচলের একটি নির্জন জঙ্গল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার গার্ডের টহল দলের সদস্যরা তাকে উদ্ধার করেন।

    উদ্ধার হওয়া চিকিৎসকের নাম হাসিবুর হাসান (৪৩)। বুধবার রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।

    জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখাতে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোডের পাশে অপেক্ষা করছিলেন হাসিবুর। এ সময় জলসিঁড়ি এলাকায় পৌঁছে দেওয়ার কথা বলে একটি সাদা মাইক্রোবাসের চালক তাকে গাড়িতে উঠতে বলেন। চিকিৎসক গাড়িতে ওঠার পর কিছুদূর যেতেই সেখানে থাকা কয়েকজন তাকে জিম্মি করে।

    অপহরণকারীরা চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় তার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।

    পরে চিকিৎসককে হাত-পা, চোখ ও মুখ বাঁধা অবস্থায় পূর্বাচলের একটি নির্জন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।

    এদিকে ওই এলাকায় টহল দেওয়ার সময় আনসার সদস্যরা জঙ্গলের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় চিকিৎসককে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।

    উদ্ধারের পর আনসার সদস্যরা চিকিৎসক হাসিবুরকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেন। এ ঘটনায় বিপদের সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের জন্য আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী চিকিৎসক।

    ঘটনাটি ঘিরে অপহরণকারী চক্রের পরিচয় ও তাদের অবস্থান শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন