শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সিএনজি সংকটে নাকাল রাজধানী, পাম্পের বাইরে কিলোমিটারজুড়ে গাড়ির লাইন স্বাধীনতার স্বপ্ন আর বাস্তবতা নিয়ে আক্ষেপ পরান বন্দ্যোপাধ্যায়ের সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস হরমুজকে মার্কিন ভূখণ্ড করার ঘোষণা ট্রাম্পের, ক্ষুব্ধ ইরান দ্বিতীয় সেশনে সমানে সমান বাংলাদেশ-অস্ট্রেলিয়া ধানমন্ডি ৩২ থেকে আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মী আটক বিদ্যুৎ সংকটে ক্ষোভ, বগুড়া-সিরাজগঞ্জ-যশোরে ভিন্ন চিত্র স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় পদক্ষেপ: ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ধানমন্ডি ৩২ থেকে আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মী আটক

    ধানমন্ডি ৩২ থেকে আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মী আটক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

    শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ এলাকা থেকে তাকে আটক করে পুলিশের একটি গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়।

    ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ধানমন্ডি ৩২ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পরে তাকে থানায় পাঠানো হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

    ওসি আরও জানান, আটক ব্যক্তির বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন