বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়?

    সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়?
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের নেতৃত্বে ১৩টি দেশকে নিয়ে একটি বহুজাতিক নৌ সামরিক জোট গঠনের ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই জোটে পাকিস্তান, তুরস্ক, মিসরসহ বাংলাদেশের নামও থাকায় বিষয়টি দেশের কূটনৈতিক ও নিরাপত্তা মহলেও বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, সমুদ্রপথের নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

    আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, জোটটির মূল লক্ষ্য হলো বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করা। সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার কারণে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

    বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হওয়ায় বিকল্প সমুদ্রপথগুলোর নিরাপত্তা এখন আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়। এ অবস্থায় সৌদি আরব বহুজাতিক সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ নৌপথগুলোকে সুরক্ষিত রাখতে এই সামরিক উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ কেবল সামরিক সহযোগিতার বিষয় নয়; বরং এর সঙ্গে জড়িয়ে আছে জ্বালানি নিরাপত্তা, রপ্তানি-আমদানি, প্রবাসী শ্রমবাজার এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ।

    তবে এই সিদ্ধান্তের ইতিবাচক দিকের পাশাপাশি কিছু কূটনৈতিক ঝুঁকির কথাও উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, জোটে সক্রিয় ভূমিকা নিলে ইরান এবং ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চাপে পড়তে পারে। আবার জোট থেকে দূরে থাকলে সৌদি আরবসহ উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কেও প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

    কূটনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, বাংলাদেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রেখে এ ধরনের উদ্যোগে অংশগ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক অবস্থান নেওয়া প্রয়োজন। কারণ, একদিকে জাতীয় অর্থনৈতিক স্বার্থ, অন্যদিকে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য—দুই দিকই সমান গুরুত্বপূর্ণ।

    এদিকে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে জোটে বাংলাদেশের ভূমিকা, দায়িত্ব এবং অংশগ্রহণের ধরন নিয়ে আগ্রহ ও আলোচনা অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতে সরকারের অবস্থান স্পষ্ট হলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন