বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা

    পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম)। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও আন্তর্জাতিক নৌপথে হামলার চেষ্টার জবাব হিসেবেই এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজকে লক্ষ্য করে ইরানি বাহিনীর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এই পাল্টা অভিযান শুরু হয়েছে।

    এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কয়েক দিনের জন্য সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছিল। তবে সেই বিরতির মাত্র পাঁচ দিনের মাথায় আবারও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

    সেন্টকমের দাবি, এটি একটি ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ এবং আঞ্চলিক নিরাপত্তা ও মার্কিন স্বার্থ রক্ষার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। তবে অভিযানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

    নতুন এই হামলার আগের দিনই ইরাকে ইরান-সমর্থিত একটি আধাসামরিক গোষ্ঠীর অবস্থানে যৌথ অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা মোকাবিলায় দুই দেশের সামরিক সমন্বয় আরও জোরদার হচ্ছে।

    চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক সপ্তাহের মধ্যেই সংঘাতের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছিলেন।

    কিন্তু প্রায় পাঁচ মাস পার হলেও অঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। মাঝখানে কয়েক দিনের জন্য উভয় পক্ষের হামলা বন্ধ থাকলেও সাম্প্রতিক এই অভিযানের মাধ্যমে সংঘাত আবারও নতুন মাত্রা পেল বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন