বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ইউরোপে দাবানলের তাণ্ডব, ২ লাখের বেশি মানুষ ঘরছাড়া

    ইউরোপে দাবানলের তাণ্ডব, ২ লাখের বেশি মানুষ ঘরছাড়া
    ছবি: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনের বিস্তার ঠেকাতে দুই দেশে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

    ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। বোর্দোর কাছাকাছি এলাকায় প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে গিরোন্দ ও লঁদ অঞ্চলে প্রায় ২ লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। দেশটির জরুরি বিভাগগুলো আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    অন্যদিকে স্পেনেও দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী মাদ্রিদের কাছে ছড়িয়ে পড়া আগুন বর্তমানে অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ সক্ষমতার বাইরে চলে গেছে।

    মাদ্রিদের পশ্চিমাঞ্চলে তিনটি পৃথক দাবানল একত্রিত হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডে পরিণত হয়েছে। এ ঘটনায় স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৬৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে অথবা ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। এর মধ্যে অন্তত ২৫ হাজার মানুষকে সরাসরি এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো এই দাবানলকে অঞ্চলটির ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

    স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আগুন রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত রোবলেদো দে চাভেলা ও ফ্রেসনেদিয়াস দে লা অলিভা এলাকার দিকে অগ্রসর হচ্ছে।

    মাদ্রিদ আঞ্চলিক সরকারের জরুরি ব্যবস্থাপনা প্রধান কার্লোস নোভিয়ো জানান, দাবানল বর্তমানে অত্যন্ত ভয়াবহ পর্যায়ে রয়েছে এবং সরাসরি আগুনের বিরুদ্ধে অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। তাই অগ্নিনির্বাপক বাহিনী এখন মূলত প্রতিরোধমূলক ও সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন