বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • স্প্যাম কল ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন পদক্ষেপ, চালু করুন এই সেটিং

    স্প্যাম কল ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন পদক্ষেপ, চালু করুন এই সেটিং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যক্তিগত যোগাযোগ থেকে অফিসের কাজ—সব ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ এখন অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। তবে ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্প্যাম কল, টেলিমার্কেটিং এবং সাইবার প্রতারণার ঝুঁকিও। এই সমস্যা কমাতে নতুন নিরাপত্তা ফিচার ‘Silence Unknown Callers’ চালু করেছে মেটার মালিকানাধীন অ্যাপটি।

    এই ফিচার চালু থাকলে ফোনবুকে সংরক্ষিত নয় এমন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলেও ফোনে কোনো রিং বাজবে না। ফলে অপ্রয়োজনীয় বা সন্দেহজনক কলের কারণে বিরক্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমবে।

    তবে অচেনা নম্বরের কল পুরোপুরি হারিয়ে যাবে না। কলের তথ্য হোয়াটসঅ্যাপের Calls ট্যাব এবং নোটিফিকেশন হিস্টরিতে সংরক্ষিত থাকবে। ফলে প্রয়োজনে পরে নম্বর যাচাই করে কলব্যাক করা সম্ভব হবে।

    কেন ব্যবহার করবেন এই ফিচার?

    এই সুবিধা চালু করলে—

    • স্প্যাম ও প্রচারণামূলক কলের বিরক্তি কমবে।
    • সাইবার প্রতারণার উদ্দেশ্যে করা অনেক কল এড়ানো সম্ভব হবে।
    • অচেনা আন্তর্জাতিক নম্বরের ঝুঁকিপূর্ণ কল থেকে সুরক্ষা মিলবে।
    • একই নম্বর থেকে বারবার কল করে বিরক্ত করার প্রবণতা কমবে।
    • প্রয়োজনীয় কলের তথ্য সংরক্ষিত থাকায় পরে যাচাই করা যাবে।

    অ্যান্ড্রয়েডে যেভাবে চালু করবেন

    হোয়াটসঅ্যাপ খুলে Settings > Privacy > Calls-এ যান। এরপর Silence Unknown Callers অপশনটি চালু করে দিন।

    আইফোনে যেভাবে চালু করবেন

    হোয়াটসঅ্যাপের Settings থেকে Privacy > Calls-এ প্রবেশ করুন। এরপর Silence Unknown Callers সুইচটি অন করলেই ফিচারটি সক্রিয় হবে।

    শুধু এই সুবিধাই নয়, ব্যবহারকারীদের নিরাপত্তা ও অভিজ্ঞতা উন্নত করতে সম্প্রতি হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস চ্যাট, মেটা এআই, মেসেজ ড্রাফটস, ডকুমেন্ট স্ক্যানিং, এইচডি ফটো-ভিডিও শেয়ারিং, চ্যাট লক এবং সিক্রেট কোডের মতো আরও বেশ কয়েকটি ফিচার যুক্ত হয়েছে।

    বর্তমান সময়ে অনলাইন প্রতারণা ও স্প্যাম কল যেভাবে বাড়ছে, তাতে এই নিরাপত্তা ফিচারটি চালু রাখা ব্যবহারকারীদের জন্য কার্যকর সুরক্ষা দিতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ