বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আন্দোলন তীব্র, দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির

    আন্দোলন তীব্র, দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান বিক্ষোভ আরও জোরালো হয়েছে। আন্দোলনের মধ্যেই প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিচারের জন্য দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তিনি বলেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশেষ আদালত গঠন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

    প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

    এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত আন্দোলনে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি অব্যাহত রেখেছেন। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন।

    প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যেই মোদির এই ঘোষণা দিল্লির চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন