বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই, দাবি ইসরায়েলের

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই, দাবি ইসরায়েলের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির ভেতরে অবস্থান করছেন না বলে দাবি করেছে একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র। সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথ-এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জনসমক্ষে দেখা দেননি। এ সময় তার পক্ষ থেকে কেবল লিখিত বিবৃতিই প্রকাশিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

    ইসরায়েলি নিরাপত্তা সূত্রটির ভাষ্য, মোজতবা খামেনির নামে প্রকাশিত বিবৃতিগুলো প্রকৃতপক্ষে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি এবং বাহিনীর অন্য কর্মকর্তারা প্রস্তুত করছেন।

    একই সূত্রের দাবি, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক বিভাজন এখন গভীর আকার ধারণ করেছে, যা আইআরজিসির অবস্থানকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

    এ ছাড়া সূত্রটি আরও দাবি করেছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালালেও যুক্তরাষ্ট্র চায় না যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে ইসরায়েল সরাসরি অংশগ্রহণ করুক।

    তবে ইসরায়েলের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন