বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মাত্র ৩ মিনিট চার্জে ১ ঘণ্টা গান, সনির নতুন ইয়ারবাডে থাকছে আরও চমক

    মাত্র ৩ মিনিট চার্জে ১ ঘণ্টা গান, সনির নতুন ইয়ারবাডে থাকছে আরও চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রিমিয়াম অডিও ডিভাইসের বাজারে নতুন ইয়ারবাড নিয়ে এসেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। ‘সনি লিঙ্কবাডস ক্লিপ ট্রু ওয়্যারলেস ইয়ারবাড’ নামে নতুন এই ডিভাইসে রয়েছে ওপেন-ইয়ার ক্লিপ ডিজাইন, এআই-ভিত্তিক ভয়েস প্রসেসিং, উন্নত কানেক্টিভিটি এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের মতো সুবিধা।

    চলতি বছরের শুরুতে উত্তর আমেরিকার বাজারে উন্মোচন করা এই ইয়ারবাডের অন্যতম আকর্ষণ এর বিশেষ ক্লিপ ডিজাইন। প্রচলিত ইন-ইয়ার ইয়ারবাডের মতো এটি কানের ছিদ্র পুরোপুরি বন্ধ করে না। ফলে গান বা পডকাস্ট শোনার পাশাপাশি ব্যবহারকারী আশপাশের শব্দও শুনতে পারবেন। রাস্তায় হাঁটা, সাইকেল চালানো কিংবা কর্মক্ষেত্রে ব্যবহারের জন্য এই ডিজাইনকে তুলনামূলক নিরাপদ ও আরামদায়ক বলা হচ্ছে।

    ব্যবহারকারীর কানের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে এতে রয়েছে বিশেষ ফিটিং কুশন। অডিও পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে ১০ মিলিমিটার ড্রাইভার, এসবিসি ও এএসি ব্লুটুথ কোডেক সাপোর্ট। পাশাপাশি সনির ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন (DSEE) কমপ্রেসড অডিওর মান উন্নত করতে সহায়তা করবে।

    সনি সাউন্ড কানেক্ট অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ১০-ব্যান্ড ইকুয়ালাইজার ব্যবহার করে নিজের পছন্দ অনুযায়ী শব্দের ধরন পরিবর্তন করতে পারবেন। এতে রয়েছে ৩৬০ রিয়েলিটি অডিও এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এফেক্ট সুবিধাও।

    ইয়ারবাডটিতে রয়েছে তিন ধরনের লিসেনিং মোড। স্ট্যান্ডার্ড মোড সাধারণ ব্যবহারের জন্য, ভয়েস বুস্ট কল ও পডকাস্টের শব্দ আরও পরিষ্কার করে এবং সাউন্ড লিকেজ রিডাকশন ফিচার শব্দ বাইরে ছড়িয়ে পড়া কমাতে সাহায্য করে। এছাড়া সিন-বেজ লিসেনিং প্রযুক্তি ব্যবহারকারীর চলাফেরা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অডিও সেটিং পরিবর্তন করতে পারে।

    কলের মান উন্নত করতে এতে ব্যবহার করা হয়েছে ডুয়াল মাইক্রোফোন, বোন কন্ডাকশন সেন্সর, প্রিসাইজ ভয়েস পিকআপ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিগন্যাল প্রসেসিং। এসব প্রযুক্তি আশপাশের শব্দ কমিয়ে ব্যবহারকারীর কণ্ঠকে আরও স্পষ্টভাবে তুলে ধরতে সাহায্য করে।

    কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.৩ এবং মাল্টিপয়েন্ট পেয়ারিং সুবিধা। এর মাধ্যমে একই সময়ে দুটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকা যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন গুগল ফাস্ট পেয়ার, আর উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য রয়েছে সুইফট পেয়ার সুবিধা। নির্দিষ্ট স্মার্টফোনের সঙ্গে যুক্ত করলে গুগল জেমিনির হ্যান্ডস-ফ্রি ব্যবহারও করা যাবে।

    ব্যাটারি সক্ষমতার দিক থেকেও এগিয়ে রয়েছে লিঙ্কবাডস ক্লিপ। সনির দাবি, একবার চার্জে ইয়ারবাডটি ৯ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। চার্জিং কেসসহ মোট ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ৩৭ ঘণ্টা পর্যন্ত। জরুরি প্রয়োজনে মাত্র ৩ মিনিট চার্জ দিলেই প্রায় ১ ঘণ্টা গান শোনা সম্ভব। চার্জিংয়ের জন্য রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট।

    প্রতিটি ইয়ারবাডের ওজন প্রায় ৬ দশমিক ৪ গ্রাম এবং চার্জিং কেসের ওজন ৪২ গ্রাম। এছাড়া এটি IPX4 রেটিং পাওয়ায় ঘাম ও হালকা পানির ছিটা থেকে সুরক্ষা দেবে।

    ভারতের বাজারে সনি লিঙ্কবাডস ক্লিপের দাম রাখা হয়েছে ১৮ হাজার ৯৯০ রুপি। কালো, ধূসর, সবুজ ও ল্যাভেন্ডার—এই চারটি রঙে পাওয়া যাচ্ছে ইয়ারবাডটি। বর্তমানে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম ও সনির অনলাইন স্টোরে এটি বিক্রি হচ্ছে।


    সূত্র: গ্যাজেট ৩৬০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ