বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মধ্যপ্রাচ্যে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

    মধ্যপ্রাচ্যে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৭ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বার্তায় এ নির্দেশনা দেয়।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং যেকোনো সময় উত্তেজনা আরও বাড়তে পারে। এ কারণে মার্কিন নাগরিকদের আপাতত ওই অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

    এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে এবং জরুরি প্রয়োজনে নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

    সম্প্রতি হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। যুক্তরাষ্ট্রের দাবি, হামলাটি ইরানের পক্ষ থেকে চালানো হয়েছে এবং এটি পূর্ববর্তী সমঝোতার পরিপন্থী।

    এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে কার্যকর যুদ্ধবিরতি আর বহাল নেই। তিনি অভিযোগ করেন, বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে তেহরান শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করেছে।

    ওই ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে ধারাবাহিক সামরিক অভিযান পরিচালনা করছে। একই সময়ে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করছে।

    এদিকে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে ইরান শুধু পাল্টা জবাবেই সীমাবদ্ধ থাকবে না, বরং পূর্ণমাত্রার সংঘাতে যেতে পারে। তাঁর দাবি, এমন পরিস্থিতি সৃষ্টি হলে মধ্যপ্রাচ্যের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন