বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি আনছে টিকটক

    এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি আনছে টিকটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট সহজে শনাক্ত করা এবং ব্যবহারকারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে একাধিক নতুন উদ্যোগ চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই–নির্ভর কনটেন্ট সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করতে শিক্ষামূলক নির্দেশিকা, কনটেন্ট শনাক্তকরণ প্রযুক্তি এবং স্প্যাম প্রতিরোধে নতুন সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হচ্ছে।

    এআই সম্পর্কে ব্যবহারকারীদের জ্ঞান বাড়াতে নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স এবং ডিপফেক গবেষক হেনরি আইডারের সহযোগিতায় একটি ব্যবহারিক গাইডও তৈরি করেছে টিকটক। এর মাধ্যমে দায়িত্বশীলভাবে এআই ব্যবহার এবং এআই–নির্ভর বিভ্রান্তিকর কনটেন্ট চিহ্নিত করার বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

    টিকটকের বৈশ্বিক জননীতি বিভাগের এআই প্রধান টম ভার্গিস বলেন, এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত উন্নয়ন, অংশীদারত্ব এবং শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে।

    প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ‘নো ফিল্টার’ ও ‘রাস্পবেরি পাই’সহ বিভিন্ন অংশীদারের সহযোগিতায় প্রকাশিত শিক্ষামূলক কনটেন্ট ২০ কোটিরও বেশি বার দেখা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাপী ৪০ লাখ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে টিকটক।

    ভুয়া তথ্য ও স্প্যাম দমনে নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী করা হয়েছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে প্ল্যাটফর্মটি ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট অপসারণ করেছে। পাশাপাশি রাজনীতি, স্বাস্থ্য, সাম্প্রতিক ঘটনা ও আর্থিক পরামর্শসংক্রান্ত বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত শনাক্তে নতুন প্রযুক্তির পরীক্ষাও চলছে।

    এআই–নির্মিত কনটেন্ট শনাক্তে আন্তর্জাতিক মান উন্নয়নের লক্ষ্যে সি২পিএ (C2PA) স্টিয়ারিং কমিটিতেও যুক্ত হচ্ছে টিকটক। প্রতিষ্ঠানটির দাবি, নির্মাতার লেবেল, কনটেন্ট পরিচয়পত্র এবং নিজস্ব অদৃশ্য ওয়াটারমার্ক প্রযুক্তির মাধ্যমে ইতোমধ্যে ৩০০ কোটির বেশি ভিডিওতে এআই–সংক্রান্ত লেবেল যুক্ত করা হয়েছে।

    এ ছাড়া ‘স্মার্ট স্প্লিট’, ‘এআই আউটলাইন’ এবং ‘ম্যানেজ টপিকস’–এর মতো নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী এআই–সম্পর্কিত কনটেন্টের পরিমাণও নিয়ন্ত্রণ করতে পারবেন।

    টিকটকের ভাষ্য, স্বচ্ছতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ডিজিটাল নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ