বুধবার, ১৫ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, নতুন সরকার গঠনের পথে জেলেনস্কি বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান রিজভীর চোটে লিটনের স্বপ্ন ভাঙল, সুযোগ পেতে পারেন সোহান অকালে মেনোপজে ঝুঁকিতে বাংলাদেশি নারীরা, বলছে নতুন গবেষণা পরীক্ষা নিয়ে উদ্বেগ স্বীকার, পড়ার টেবিলে ফিরতে বললেন শিক্ষামন্ত্রী সন্ধ্যা ৬টার আল্টিমেটাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার সিনিয়রদের বিদায়ে আইনাঙ্গনে তৈরি হচ্ছে শূন্যতা: অ্যাটর্নি জেনারেল ম্যারাডোনাকে ছাড়িয়ে নতুন বিশ্বকাপ রেকর্ডের পথে মেসি অক্টোবরে জাতীয় নির্বাচন, শুক্রবার ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ
  • যুদ্ধের মধ্যেও চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিলেন না ট্রাম্প

    যুদ্ধের মধ্যেও চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিলেন না ট্রাম্প
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র করে টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন সামরিক অভিযানের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান পরিস্থিতি সত্ত্বেও তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো এখনো সম্ভব।

    ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "আমি মনে করি, এখনো একটি চুক্তির সুযোগ রয়েছে। কয়েক দিন আগেও আমরা সমঝোতার কাছাকাছি ছিলাম। পরে তারা আরও সময় চায় এবং আলোচনা স্থগিত করে।"

    এর আগে সোমবার (১৩ জুলাই) রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন।

    এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সোমবার রাতে শুরু হওয়া নতুন দফার হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। সেন্টকমের ভাষ্য, ইরানের হামলা চালানোর সক্ষমতা সীমিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

    সংঘাতের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে। নতুন করে যুদ্ধের আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম এক লাফে ৯ শতাংশের বেশি বেড়েছে।

    এদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, হরমুজ প্রণালিতে তাদের দুটি বাণিজ্যিক জাহাজে ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে একজন ক্রু নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমানি জলসীমা দিয়ে চলাচলের সময় ‘মম্বাসা’ ও ‘আল বাহিয়া’ নামের দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়।

    হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প কংগ্রেসকে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। এর ফলে নির্দিষ্ট সময়ের জন্য অতিরিক্ত সামরিক কার্যক্রম পরিচালনার আইনি ভিত্তি তৈরি হয়েছে।

    ট্রাম্প আরও দাবি করেন, প্রয়োজনে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। পাশাপাশি তিনি ঘোষণা দেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কার্গো জাহাজের ওপর ২০ শতাংশ টোল আরোপের পরিকল্পনা রয়েছে।

    তবে ট্রাম্পের এই প্রস্তাবকে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, নিরাপদ নৌ চলাচলের জন্য ফি নেওয়ার যুক্তি থাকলেও ২০ শতাংশ টোল আন্তর্জাতিক বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা এখন সংকটের মুখে। যুক্তরাষ্ট্র যদি চুক্তির শর্ত ভঙ্গ করে, তাহলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে। তবে উত্তেজনা কমাতে কাতার, পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত রয়েছে।

    বিশ্লেষকদের মতে, চলমান সামরিক উত্তেজনা তাৎক্ষণিক সমঝোতার পথ কঠিন করলেও ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সর্বশেষ মার্কিন হামলায় দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বন্দর আব্বাসের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রকে সহায়তা করা যেকোনো দেশকে তারা সংঘাতের অংশ হিসেবে বিবেচনা করবে।


    সূত্র: এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন