বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বইয়ের মতো ভাঁজ হবে আইফোন? ডামি মডেলের ভিডিও ঘিরে নতুন জল্পনা

    বইয়ের মতো ভাঁজ হবে আইফোন? ডামি মডেলের ভিডিও ঘিরে নতুন জল্পনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অ্যাপলের বহুল আলোচিত ফোল্ডেবল আইফোন নিয়ে আবারও প্রযুক্তি বিশ্বে আলোচনা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও, সম্প্রতি একটি ডামি মডেলের ভিডিও প্রকাশ পাওয়ায় সম্ভাব্য নকশা ও ফিচার নিয়ে জল্পনা আরও বেড়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ Apple Hub নামের একটি অ্যাকাউন্ট ভিডিওটি শেয়ার করে দাবি করেছে, এটি অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনের ডামি মডেল। তবে ভিডিওটির সত্যতা কিংবা এটি চূড়ান্ত ডিজাইনের প্রতিফলন কি না, সে বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করেনি।

    ভিডিওতে দেখা যায়, ডিভাইসটি বইয়ের মতো ভাঁজ করা যায়। খুললে বড় আকারের একটি অভ্যন্তরীণ ডিসপ্লে দেখা যায়, যার নকশা অনেকটাই স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের সঙ্গে মিল রয়েছে।

    ডামি মডেলে সাদা রঙের একটি ফোন দেখা গেছে। এর পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ, নিচে ইউএসবি টাইপ-সি পোর্ট ও স্পিকার গ্রিল রয়েছে। ফোনটি খুললে ভেতরের ডিসপ্লের ওপরের বাঁ পাশে একটি সেলফি ক্যামেরাও দেখা যায়।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপল প্রথম ফোল্ডেবল আইফোনে ক্যামেরার চেয়ে ডিসপ্লের মান, হিঞ্জের স্থায়িত্ব এবং সফটওয়্যার অভিজ্ঞতার ওপর বেশি গুরুত্ব দিতে পারে। ফলে তুলনামূলক সরল ক্যামেরা সেটআপ ব্যবহার করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে অ্যাপল এখনও প্রবেশ না করলেও প্রতিযোগীরা অনেকটাই এগিয়ে। ২০১৯ সালে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড উন্মোচনের পর গুগল, ওয়ানপ্লাস, ভিভো ও শাওমিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব ফোল্ডেবল ডিভাইস বাজারে এনেছে।

    বিভিন্ন সূত্রের তথ্যমতে, অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনটি প্রিমিয়াম সেগমেন্টে অবস্থান করবে। এর সম্ভাব্য দাম ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

    প্রকাশিত ভিডিওটি যদি ভবিষ্যৎ ডিভাইসটির নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে এটি অ্যাপলের স্মার্টফোন যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তবে চূড়ান্ত ডিজাইন, স্পেসিফিকেশন ও বাজারে আসার সময় জানতে অপেক্ষা করতে হবে কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার জন্য।


    সূত্র: ফোর্বস, দ্য নিউয়র্ক টাইমস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ