বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • গ্যালাক্সি আনপ্যাকডে বড় চমক, একসঙ্গে আসতে পারে তিন ভাঁজযোগ্য ফোন

    গ্যালাক্সি আনপ্যাকডে বড় চমক, একসঙ্গে আসতে পারে তিন ভাঁজযোগ্য ফোন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচনের আর বেশি দেরি নেই। আগামী ২২ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠান। প্রযুক্তি বিশ্বে জোর গুঞ্জন, এ আয়োজনেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা।

    যদিও স্যামসাং এখনো নতুন ডিভাইসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বিভিন্ন নির্ভরযোগ্য লিক ও প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে ফোনটির সম্ভাব্য ডিজাইন, ডিসপ্লে এবং মূল্য নিয়ে নানা তথ্য প্রকাশ পেয়েছে।

    প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার শুধু গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা নয়, গ্যালাক্সি জেড ফোল্ড ৮ ওয়াইড নামের আরেকটি ভাঁজযোগ্য মডেলও বাজারে আনতে পারে স্যামসাং। ফলে আগের তুলনায় ফোল্ড সিরিজে একাধিক বিকল্প দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

    ফাঁস হওয়া রেন্ডার ছবিতে তিনটি ফোল্ডেবল ডিভাইস দেখা গেছে। এর একটি বর্তমান জেড ফোল্ড ৭–এর উত্তরসূরি, অন্যটি জেড ফ্লিপ ৮, আর তৃতীয়টি সম্পূর্ণ নতুন নকশার বলে ধারণা করা হচ্ছে।

    জেড ফোল্ড ৮ আলট্রায় থাকতে পারে ৬.৫ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ভাঁজ খুললে ৮ ইঞ্চির প্রধান ডিসপ্লে। অন্যদিকে জেড ফোল্ড ৮ ওয়াইডে থাকতে পারে ৫.৪ ইঞ্চির বাইরের স্ক্রিন ও ৭.৬ ইঞ্চির ভেতরের ডিসপ্লে, যার অনুপাতও হবে ভিন্ন ধরনের।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সম্ভাব্য ভাঁজযোগ্য আইফোনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নতুন ডিজাইনের ওয়াইড সংস্করণ আনছে স্যামসাং। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে অ্যাপলও তাদের প্রথম ফোল্ডেবল আইফোন বাজারে আনতে পারে।

    দামের ক্ষেত্রেও বাড়তি ব্যয়ের ইঙ্গিত মিলছে। গত বছর গ্যালাক্সি জেড ফোল্ড ৭–এর দাম ছিল ১,৯৯৯ মার্কিন ডলার। এবার উৎপাদন খরচ ও চিপের মূল্য বৃদ্ধির কারণে নতুন মডেলের দাম অন্তত আরও ১০০ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    সব জল্পনা-কল্পনার অবসান হবে ২২ জুলাইয়ের গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে। সেদিনই স্যামসাং তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোনের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ