বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • অনুমতি ছাড়াই ছবি ব্যবহার, সমালোচনার পর ফিচার সরাল মেটা

    অনুমতি ছাড়াই ছবি ব্যবহার, সমালোচনার পর ফিচার সরাল মেটা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যবহারকারীদের তীব্র সমালোচনা এবং ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগের পর ইনস্টাগ্রামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির ফিচার বন্ধ করে দিয়েছে মেটা।

    প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, সম্প্রতি চালু হওয়া ‘মিউজ ইমেজ’ (Muse Image) নামের ফিচারটি ব্যবহার করে অন্যের উন্মুক্ত (পাবলিক) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবি থেকে নতুন এআই-নির্ভর ছবি তৈরি করা যেত। এজন্য কেবল সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নাম উল্লেখ করলেই যথেষ্ট ছিল।

    তবে ফিচারটি চালুর পরই শুরু হয় বিতর্ক। কারণ, যার ছবি ব্যবহার করা হতো তাকে কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া হতো না, এমনকি তার সম্মতিও নেওয়া হতো না। বিষয়টি ব্যক্তিগত গোপনীয়তা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।

    শিল্পী, কনটেন্ট নির্মাতা, ব্যবহারকারী এবং বিভিন্ন ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ফিচারটির কড়া সমালোচনা করে। তাদের আশঙ্কা ছিল, এটি ব্যবহার করে বিশেষ করে নারীদের ছবি বিকৃত করা, বিভ্রান্তিকর বা ভুয়া ছবি তৈরি এবং অনলাইন হয়রানির মতো অপব্যবহার বাড়তে পারে।

    বিতর্কের পর মেটা এক ব্লগ পোস্টে জানায়, ফিচারটির উদ্দেশ্য ছিল ব্যবহারকারীদের সৃজনশীল কাজকে সহজ করা। পাশাপাশি উন্মুক্ত ছবি ব্যবহারের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ নিশ্চিত করার পরিকল্পনাও ছিল। তবে বাস্তবে ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ফিচারটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মেটা আরও জানিয়েছে, ব্যবহারকারীদের মতামতকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি চালুর আগে নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

    বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি তৈরির প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়লেও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সম্মতি এবং অপব্যবহার ঠেকাতে আরও কঠোর নীতিমালা প্রয়োজন। বিশেষ করে এআই দিয়ে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি তৈরির ঝুঁকি বাড়ায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা এখন সময়ের দাবি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ