বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আগস্টেই আসছে গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ

    আগস্টেই আসছে গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন পিক্সেল স্মার্টফোন উন্মোচনের তারিখ ঘোষণা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। আগামী ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ‘মেড বাই গুগল’ অনুষ্ঠান। ধারণা করা হচ্ছে, এই আয়োজনেই পিক্সেল ১১ সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করা হবে।

    প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, গুগল ইতোমধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে। তবে নতুন ডিভাইসগুলোর বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

    বিভিন্ন প্রযুক্তি প্রতিবেদনে বলা হয়েছে, পিক্সেল ১১ সিরিজে নকশাগত পরিবর্তন আনতে পারে গুগল। নতুন সোনালি রঙের সংস্করণসহ কয়েকটি ভিন্ন রঙে ফোনগুলো বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

    গুঞ্জন অনুযায়ী, সাধারণ পিক্সেল ১১ মডেলে ডিসপ্লের চারপাশের বেজেল আরও সরু করা হতে পারে। পাশাপাশি পেছনের ক্যামেরা মডিউলেও পরিবর্তন দেখা যেতে পারে।

    পিক্সেল ১১ প্রো আগের সংস্করণের তুলনায় কিছুটা পাতলা হতে পারে। এছাড়া ভাঁজযোগ্য পিক্সেল ১১ প্রো ফোল্ড মডেলেও নতুন ক্যামেরা বিন্যাস ও হালকা নকশা যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে।

    তবে নতুন সিরিজে একটি পরিবর্তন ব্যবহারকারীদের জন্য ব্যয় বাড়াতে পারে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পিক্সেল ১১ সিরিজে ১২৮ জিবি স্টোরেজ সংস্করণ বাদ দিয়ে সরাসরি ২৫৬ জিবি সংস্করণ থেকে শুরু করা হতে পারে। ফলে ফোনের প্রাথমিক দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

    এর আগে গত বছর ২০ আগস্ট একই অনুষ্ঠানে পিক্সেল ১০ সিরিজ উন্মোচন করেছিল গুগল। ওই আয়োজনে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা, ভাঁজযোগ্য স্মার্টফোন, স্মার্টঘড়ি ও নতুন তারবিহীন ইয়ারবাডও বাজারে আনার ঘোষণা দিয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ