বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • এআই উন্নয়ন নিয়ে নতুন বার্তা দিলেন জুকারবার্গ

    এআই উন্নয়ন নিয়ে নতুন বার্তা দিলেন জুকারবার্গ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করলেও এখনো প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি মেটা। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গ। তাঁর ভাষ্য, এআই এজেন্ট উন্নয়নের কাজ কোম্পানির প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না।

    বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সম্প্রতি এক অভ্যন্তরীণ সভায় কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জুকারবার্গ এ কথা বলেন। তিনি জানান, নতুন এআই কাঠামো গড়ে তোলা হলেও এর পূর্ণ সুফল এখনো পাওয়া যায়নি।

    চলতি বছরের শুরুতে মেটা প্রায় আট হাজার কর্মী ছাঁটাই করে। একই সময়ে প্রায় সাত হাজার কর্মীকে প্রতিষ্ঠানের বিভিন্ন এআই-সংশ্লিষ্ট বিভাগে স্থানান্তর করা হয়। এ সময় ‘এজেন্ট ট্রান্সফরমেশন’ নামে একটি নতুন দলও গঠন করা হয়।

    জুকারবার্গ বলেন, কর্মী পুনর্গঠনের পুরো প্রক্রিয়াটি খুব সহজ ছিল না। তবে প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রতিষ্ঠানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে।

    তিনি আরও বলেন, নতুন এআইকেন্দ্রিক কাঠামো থেকে যে ধরনের সুফল প্রত্যাশা করা হয়েছিল, তা এখনো পুরোপুরি দৃশ্যমান হয়নি। তবে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এআই খাতে বিনিয়োগের ইতিবাচক ফল পাওয়া শুরু হবে বলে তিনি আশাবাদী।

    এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেটার নতুন এআই ইউনিটে কর্মপরিবেশ ও কাজের চাপ নিয়ে অনেক প্রকৌশলী অসন্তোষ প্রকাশ করেছেন।

    রয়টার্স জানিয়েছে, চলতি বছরে এআই অবকাঠামো উন্নয়নে প্রায় ১৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে পারে মেটা। ভবিষ্যৎ প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

    তবে জুকারবার্গের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হয়েছে, বিপুল বিনিয়োগ সত্ত্বেও এআই এজেন্ট প্রযুক্তিকে প্রত্যাশিত পর্যায়ে নিয়ে যেতে মেটার আরও সময় ও উন্নয়ন প্রয়োজন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ