বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • এআই প্রকল্পে এখনো প্রত্যাশিত গতি নেই, কর্মীদের জানালেন জুকারবার্গ

    এআই প্রকল্পে এখনো প্রত্যাশিত গতি নেই, কর্মীদের জানালেন জুকারবার্গ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বড় বিনিয়োগ করা হলেও প্রতিষ্ঠানটির এআই এজেন্ট উন্নয়ন কার্যক্রম এখনো প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না।

    বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সম্প্রতি এক অভ্যন্তরীণ সভায় কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জুকারবার্গ বলেন, নতুন এআইকেন্দ্রিক কাঠামো থেকে যে দ্রুত অগ্রগতির আশা করা হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

    চলতি বছরের শুরুতে মেটা প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করে এবং আরও প্রায় ৭ হাজার কর্মীকে বিভিন্ন এআই বিভাগে স্থানান্তর করে। এ সময় “এজেন্ট ট্রান্সফরমেশন” নামে একটি নতুন ইউনিটও গঠন করা হয়।

    জুকারবার্গ স্বীকার করেন, কর্মী ছাঁটাই ও পুনর্গঠনের প্রক্রিয়া খুব মসৃণভাবে সম্পন্ন হয়নি। তবে প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে তিনি উল্লেখ করেন।

    তার মতে, নতুন কাঠামোর পূর্ণ সুফল এখনো দৃশ্যমান না হলেও আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এআই বিনিয়োগের ইতিবাচক ফল পাওয়া শুরু হতে পারে।

    এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেটার নতুন এআই ইউনিটে কাজের চাপ ও কর্মপরিবেশ নিয়ে অনেক প্রকৌশলী অসন্তোষ প্রকাশ করেছেন।

    রয়টার্স জানিয়েছে, এআই অবকাঠামো গড়ে তুলতে চলতি বছর মেটা প্রায় ১৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে পারে। প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে এআইকে দেখছে।

    তবে জুকারবার্গের সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মিলেছে, বিপুল বিনিয়োগের পরও এআই এজেন্টকে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে মেটার আরও সময় লাগবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ