বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বিজ্ঞাপন তৈরিতে এআই সুবিধা আনল টিকটক

    বিজ্ঞাপন তৈরিতে এআই সুবিধা আনল টিকটক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কনটেন্ট নির্মাতা ও ব্র্যান্ডগুলোর জন্য নতুন এআইচালিত টুল ‘সিম্ফনি এজেন্ট’ উন্মোচন করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এই প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে আরও সহজ ও কার্যকরভাবে বিজ্ঞাপন এবং বিপণনমূলক কনটেন্ট তৈরি করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ নতুন এআই টুলটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় টিকটক।

    প্রতিষ্ঠানটির ভাষ্য, ‘সিম্ফনি এজেন্ট’ স্থানীয় সংস্কৃতি, ভাষা ও দর্শকের পছন্দ বিবেচনায় রেখে কনটেন্ট তৈরিতে সহায়তা করবে। ফলে ব্র্যান্ডগুলো নির্দিষ্ট লক্ষ্যগোষ্ঠীর সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করতে পারবে এবং নতুন সৃজনশীল ধারণাকে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।

    টিকটক জানায়, বর্তমান ডিজিটাল মার্কেটিংয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং স্বল্প সময়ে বেশি কনটেন্ট তৈরির প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই এআইভিত্তিক এই টুল তৈরি করা হয়েছে। এটি টিকটকের বিদ্যমান সৃজনশীল প্ল্যাটফর্ম ও ফিচারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

    নতুন প্রযুক্তির মাধ্যমে একটি সাধারণ আইডিয়া থেকেই কয়েক মিনিটের মধ্যে বিজ্ঞাপনের খসড়া তৈরি করা যাবে। দক্ষিণ এশিয়ায় ‘সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিও’র মাধ্যমে বিজ্ঞাপনদাতারা এআইচালিত চ্যাট সুবিধা ব্যবহার করে টিকটক উপযোগী ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন।

    নিরাপদ ও স্বচ্ছ এআই ব্যবহারের বিষয়েও গুরুত্ব দিয়েছে টিকটক। এজন্য টুলটিতে এআই-তৈরি কনটেন্ট শনাক্ত করার লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট পর্যালোচনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

    টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্লোবাল বিজনেস সলিউশনের মহাব্যবস্থাপক সাদি কান্দিল বলেন, সৃজনশীলতাই টিকটকের সবচেয়ে বড় শক্তি। ‘সিম্ফনি এজেন্ট’ ব্র্যান্ডগুলোকে দর্শকের আগ্রহ বিশ্লেষণ, নতুন কনটেন্ট তৈরি এবং প্রচারণার কার্যকারিতা মূল্যায়নে সহায়তা করবে। পাশাপাশি উপযুক্ত নির্মাতা ও কমিউনিটিভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়াও সহজ হবে।

    টিকটকের মতে, ব্যবহারকারীরা এখন আরও বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক কনটেন্টে আগ্রহী। নতুন এআই প্রযুক্তি ব্র্যান্ড, কনটেন্ট নির্মাতা এবং ব্যবহারকারীদের মধ্যে আরও শক্তিশালী সংযোগ তৈরি করবে এবং ডিজিটাল বিপণনকে আরও কার্যকর করে তুলবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ