বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • গাড়ির ভেতরেই শৌচাগার! নতুন প্রযুক্তির পেটেন্ট পেল চীনা কোম্পানি

    গাড়ির ভেতরেই শৌচাগার! নতুন প্রযুক্তির পেটেন্ট পেল চীনা কোম্পানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ভ্রমণ বা ক্যাম্পিংয়ের সময় শৌচাগার ব্যবহারের ঝামেলা কমাতে অভিনব এক প্রযুক্তি নিয়ে এসেছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সেরেস (Seres)। প্রতিষ্ঠানটি গাড়ির ভেতরে ব্যবহারযোগ্য একটি স্মার্ট শৌচাগারের (In-Vehicle Toilet) জন্য আনুষ্ঠানিকভাবে পেটেন্ট পেয়েছে।

    প্রতিষ্ঠানটির দাবি, দীর্ঘ সময় গাড়িতে অবস্থানকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। বিশেষ করে দূরপাল্লার ভ্রমণ, ক্যাম্পিং কিংবা জরুরি পরিস্থিতিতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

    পেটেন্টে উল্লেখ করা হয়েছে, শৌচাগারটি যাত্রীর আসনের নিচে গোপন অবস্থায় থাকবে। প্রয়োজন হলে একটি বোতাম চাপলেই অথবা ভয়েস কমান্ডের মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে বাইরে চলে আসবে।

    দুর্গন্ধ নিয়ন্ত্রণের জন্য এতে বিশেষ ভেন্টিলেশন ব্যবস্থা রাখা হয়েছে। বিল্ট-ইন ফ্যান ও নির্গমন পাইপের মাধ্যমে দুর্গন্ধ সরাসরি গাড়ির বাইরে বের করে দেওয়া হবে, যাতে কেবিনের পরিবেশ স্বাভাবিক থাকে।

    এছাড়া বর্জ্য সংরক্ষণের জন্য একটি পৃথক ট্যাংক থাকবে। প্রযুক্তিটিতে এমন ব্যবস্থাও রয়েছে, যা তরল বর্জ্যকে বাষ্পে রূপান্তর এবং কঠিন বর্জ্য শুকিয়ে ফেলতে সক্ষম হবে। ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হবে।

    তবে এখনো পর্যন্ত সেরেস এই প্রযুক্তিসমৃদ্ধ কোনো গাড়ি বাজারে আনার ঘোষণা দেয়নি। তাই এটি বাণিজ্যিকভাবে কবে বা আদৌ বাজারে আসবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

    গাড়ির ভেতরে শৌচাগার নতুন ধারণা হলেও ইতিহাসে এর কিছু নজির রয়েছে। নিলাম প্রতিষ্ঠান সোথবির তথ্য অনুযায়ী, ১৯৫০-এর দশকে তৈরি একটি বিশেষ রোলস-রয়েস সিলভার রেইথ মডেলে টেলিভিশনের পাশাপাশি শৌচাগারের ব্যবস্থাও ছিল।

    বর্তমানে বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চীনের নির্মাতারা বিভিন্ন আধুনিক সুবিধা যোগ করছেন। ম্যাসাজ সিট, কারাওকে সিস্টেম, বিল্ট-ইন ফ্রিজের পর এবার স্মার্ট শৌচাগারের ধারণাও সেই উদ্ভাবনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

    বিশ্লেষকদের মতে, বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতা বাড়লেও সেরেস ও বিওয়াইডির মতো কয়েকটি প্রতিষ্ঠান নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ