শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিক দীনেশ ত্রিবেদীর মর্যাদা বাড়াল ভারত সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়াতে হবে আন্তর্জাতিক সহায়তা: জাতিসংঘে বাংলাদেশ সমীকরণ মিললেই সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা নতুন লুকে আলোড়ন তুললেন টম ক্রুজ দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জরুরি অবস্থার মুখে ভেনেজুয়েলা বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয় আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল রাজকীয় প্রত্যাবর্তনে নেইমার, দাপুটে জয়ে শেষ ষোলোয় ব্রাজিল বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
  • হোয়াটসঅ্যাপে আসা ফাইলেই কম্পিউটার হ্যাক!

    হোয়াটসঅ্যাপে আসা ফাইলেই কম্পিউটার হ্যাক!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই কম্পিউটার হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। সংস্থাটির গবেষণায় উঠে এসেছে, হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে নতুন ধরনের ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি এবং ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে।

    ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (GReAT) জানায়, এই সাইবার হামলার প্রধান লক্ষ্য হোয়াটসঅ্যাপের ওয়েব ও ডেস্কটপ সংস্করণের ব্যবহারকারীরা। সাধারণ ফিশিং আক্রমণের মতো অচেনা নম্বর থেকে বার্তা পাঠানোর পরিবর্তে সাইবার অপরাধীরা এবার ব্যবহার করছে পরিচিত মানুষের অ্যাকাউন্ট, ফলে প্রতারণা শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়ছে।

    গবেষকদের মতে, প্রথমে কোনো একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এরপর সেই অ্যাকাউন্ট থেকে বন্ধু, সহকর্মী বা পরিচিতজনদের কাছে ক্ষতিকর ফাইল পাঠানো হয়। ফাইলগুলোকে ব্যবসায়িক ডকুমেন্ট, রিপোর্ট বা অফিসিয়াল নথির মতো দেখানো হয়, যাতে ব্যবহারকারীরা সহজেই বিশ্বাস করে সেগুলো খুলে ফেলেন।

    ফাইল খোলার সঙ্গে সঙ্গেই কম্পিউটারে গোপনে একটি স্ক্রিপ্ট চালু হয়, যা সিস্টেমে লুকানো ফোল্ডার তৈরি করে এবং হ্যাকারদের নিয়ন্ত্রিত সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করে। এরপর অতিরিক্ত ম্যালওয়্যার ডাউনলোড হয়ে ডিভাইসে ইনস্টল হয়। এতে দূর থেকে কম্পিউটার পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পায় হামলাকারীরা।

    ক্যাসপারস্কির নিরাপত্তা গবেষক ফরিদ রাদজি বলেন, মেসেজিং প্ল্যাটফর্মে মানুষের পারস্পরিক বিশ্বাসকে কাজে লাগিয়ে এই হামলা পরিচালিত হচ্ছে। পরিচিত ব্যক্তির পাঠানো বলে মনে হওয়ায় অনেক ব্যবহারকারী সতর্কতা ছাড়াই ফাইল খুলে ফেলছেন, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

    বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, পরিচিত কারও কাছ থেকে এলেও অপ্রত্যাশিত ফাইল বা লিংক খোলার আগে অবশ্যই যাচাই করতে হবে। পাশাপাশি কম্পিউটারে হালনাগাদ অ্যান্টিভাইরাস ব্যবহার এবং সন্দেহজনক ফাইল এড়িয়ে চলার মাধ্যমে এই ধরনের সাইবার হামলার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।


    সূত্র: টাইমস অব ইন্ডিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ