বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ঢাকায় উবারের নতুন প্রিমিয়াম সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

    ঢাকায় উবারের নতুন প্রিমিয়াম সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় যাত্রীদের জন্য আরও আরামদায়ক ও উন্নত মানের যাতায়াত সেবা নিয়ে এসেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। নতুন এই সেবার নাম ‘প্রিমিয়ার প্লাস’, যেখানে ব্যবহারকারীরা পাবেন নতুন মডেলের সেডান গাড়ি এবং উচ্চ রেটিংপ্রাপ্ত অভিজ্ঞ চালক।

    উবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব যাত্রী যাত্রার সময় বেশি আরাম, নিরাপত্তা এবং উন্নত সেবা প্রত্যাশা করেন, তাদের কথা মাথায় রেখেই এই নতুন ক্যাটাগরি চালু করা হয়েছে। এতে থাকবে তুলনামূলক নতুন গাড়ি, মানসম্মত সার্ভিস এবং নির্ভরযোগ্য ড্রাইভিং অভিজ্ঞতা।

    উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, “আমরা যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত নতুন সেবা যুক্ত করছি। ‘প্রিমিয়ার প্লাস’ সেই সব যাত্রীদের জন্য, যারা আরও আরামদায়ক ও প্রিমিয়াম যাত্রা চান।”

    তিনি আরও বলেন, এই সেবার মাধ্যমে উবারের পরিচিত সুবিধা ও নির্ভরযোগ্যতা বজায় রেখে যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হবে।

    কীভাবে ব্যবহার করবেন ‘প্রিমিয়ার প্লাস’

    উবার অ্যাপ খুলে গন্তব্য নির্বাচন করার পর রাইড অপশন থেকে ‘প্রিমিয়ার প্লাস’ বেছে নিতে হবে। এরপর ভাড়া যাচাই করে বুকিং নিশ্চিত করলেই নির্ধারিত সেডান গাড়িটি যাত্রীর কাছে পৌঁছে যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ