বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • কম দামে প্রিমিয়াম ফিচারের নতুন চমক হেলিও ৪৬

    কম দামে প্রিমিয়াম ফিচারের নতুন চমক হেলিও ৪৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোন বাজারে নতুন চমক হিসেবে এসেছে হেলিও ৪৬। আকর্ষণীয় ডিজাইন, উন্নত পারফরম্যান্স এবং আধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি এই ডিভাইসটি ব্যবহারকারীদের সাশ্রয়ী দামে প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে বাজারে আনা হয়েছে।

    প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের মতে, হেলিও ৪৬ দেখাচ্ছে যে উন্নত মানের স্মার্টফোন ব্যবহার করতে সবসময় বেশি খরচের প্রয়োজন নেই।

    হেলিওর বিক্রয় বিভাগের প্রধান মোহাম্মদ আবু সায়েম বলেন, স্মার্টফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। হেলিও ৪৬ ব্যবহারকারীদের জন্য আধুনিক ডিজাইন ও উন্নত পারফরম্যান্সের সমন্বিত অভিজ্ঞতা দেবে।

    ফোনটিতে রয়েছে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম, যা ব্যবহারকারীদের আরও সহজ ইন্টারফেস, উন্নত কাস্টমাইজেশন এবং আধুনিক সুবিধা নিশ্চিত করবে।

    ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফলে স্ক্রলিং, ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতা হবে আরও মসৃণ ও আরামদায়ক। পাঞ্চ-হোল ডিজাইন এবং ম্যাট ফিনিশ বডি ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক ও অনুভূতি।

    পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট ও ২.০ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। এতে একাধিক অ্যাপ ব্যবহার, গেমিং এবং মাল্টিটাস্কিং হবে আরও দ্রুত ও স্থিতিশীল।

    ফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম, যা মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে আরও ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম বাড়ানো যাবে। পাশাপাশি ১২৮ জিবি স্টোরেজে সংরক্ষণ করা যাবে ছবি, ভিডিও ও অ্যাপ।

    ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, যা কম আলোতেও উন্নত মানের ছবি তুলতে সক্ষম। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা ভিডিও কল ও সেলফির জন্য উপযুক্ত।

    ব্যাটারি হিসেবে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ইউনিট, সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়া আইপি৬৪ রেটিং থাকায় পানি ও ধুলাবালি থেকে আংশিক সুরক্ষা মিলবে।

    নিরাপত্তার জন্য এতে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। সংযোগের জন্য আছে 4G, ওয়াই-ফাই, জিপিএস এবং OTG সাপোর্ট।

    তিনটি রঙে পাওয়া যাবে হেলিও ৪৬—টাইটেনিয়াম ফগ, অ্যাডমিরাল ব্লু ও শ্যাডো ব্ল্যাক। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ