বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মেমোরি চিপ সংকটে প্রযুক্তিপণ্যের দাম বাড়ার আশঙ্কা

    মেমোরি চিপ সংকটে প্রযুক্তিপণ্যের দাম বাড়ার আশঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে মেমোরি চিপ ও স্টোরেজ উপাদানের তীব্র সংকটের কারণে ভবিষ্যতে প্রযুক্তিপণ্যের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছেন অ্যাপলের সিইও টিম কুক। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।

    টিম কুক বলেন, মেমোরি ও স্টোরেজ কম্পোনেন্টের বাজারে চাহিদা দ্রুত বাড়লেও সরবরাহ সেই তুলনায় কম। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল চাহিদার কারণে ডাটা সেন্টার ও উচ্চক্ষমতার কম্পিউটিং ব্যবস্থায় মেমোরির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

    তিনি আরও জানান, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মূল্য বাড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। ফলে দীর্ঘমেয়াদে ডিভাইসের দাম স্থিতিশীল রাখা সম্ভব নাও হতে পারে।

    বিশ্লেষকদের মতে, এই সংকটের প্রভাব পড়তে পারে অ্যাপলের আসন্ন আইফোন, ম্যাকবুক ও আইপ্যাড সিরিজে। একই সঙ্গে স্যামসাং, মাইক্রোসফট, এইচপি, নিন্টেন্ডোসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলোও মূল্যচাপের মুখে পড়তে পারে।

    বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তির দ্রুত বিস্তার, উৎপাদন সীমাবদ্ধতা, কাঁচামালের বাড়তি খরচ এবং বৈশ্বিক সাপ্লাই চেইনের অস্থিরতা—সব মিলিয়ে মেমোরি ও স্টোরেজ বাজারে চাপ তৈরি হয়েছে।

    ফলে আগামী দিনে প্রযুক্তিপণ্যের দামে সরাসরি প্রভাব পড়তে পারে, যা ভোক্তা পর্যায়ে ব্যয় বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


    সূত্র: এনগ্যাজেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ