শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে প্রস্তুত মৌলভীবাজার

    প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে প্রস্তুত মৌলভীবাজার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ জুন মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সফরকালে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া তিনি দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায়ও অংশ নেবেন।

    সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক ও সিলেট-মৌলভীবাজার সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে শহরের ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

    প্রধানমন্ত্রীর যাতায়াতের সম্ভাব্য রুটগুলো সংস্কার ও পরিচ্ছন্ন করা হচ্ছে। এছাড়া সমাবেশস্থল হিসেবে নির্ধারিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি চলছে।

    জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    অন্যদিকে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

    মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং দলীয়ভাবে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন