শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • পুরোনো রেল নিলামে নয়, নিরাপত্তায় পুনর্ব্যবহার করছে রেলওয়ে

    পুরোনো রেল নিলামে নয়, নিরাপত্তায় পুনর্ব্যবহার করছে রেলওয়ে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুরোনো ও অকেজো রেল নিলামে বিক্রি না করে রেলওয়ের নিরাপত্তা ও অবকাঠামোগত কাজে পুনর্ব্যবহার করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

    সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    মন্ত্রী জানান, রেললাইনের সংস্কার কাজ চলাকালে পুরোনো রেলগুলো সাময়িকভাবে সংরক্ষণ করা হয় এবং পরে সেগুলো পুনরায় ব্যবহারের মাধ্যমে নতুন রেল প্রতিস্থাপন কাজ সম্পন্ন করা হয়। এসব রেল নিরাপত্তামূলক বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    তিনি বলেন, পুরোনো রেল ব্যবহার করা হচ্ছে বাঁধ সুরক্ষা, লেভেল ক্রসিংয়ে ফেন্সিং এবং অন্যান্য নিরাপত্তা কাজে। এতে রেলওয়ের ব্যয় সাশ্রয় হওয়ার পাশাপাশি অবকাঠামোগত নিরাপত্তাও বাড়ছে। এ কারণে এসব রেল উন্মুক্ত নিলামে বিক্রি করা সম্ভব নয়।

    একই অধিবেশনে সড়ক দুর্ঘটনা রোধে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কেও জানানো হয়। মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ সড়ক ও দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে সংস্কার, সাইনবোর্ড, স্পিডব্রেকার, জেব্রা ক্রসিং ও রাম্বল স্ট্রিপ স্থাপন করা হচ্ছে।

    তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিআরটিএ-এর মাধ্যমে চালকদের দক্ষতা বাড়াতে রিফ্রেশার্স প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে, যা সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন