বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ১৬ বছরের কম শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য

    ১৬ বছরের কম শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স (টুইটার) ও স্ন্যাপচ্যাটসহ জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে শিশুদের প্রবেশ সীমিত বা সম্পূর্ণভাবে বন্ধ হতে পারে।

    নতুন নীতিমালায় শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, অনলাইন নিরাপত্তা নিয়েও কড়াকড়ি আনা হচ্ছে। বিশেষ করে গেমিং অ্যাপে অপরিচিতদের সঙ্গে যোগাযোগের সুযোগ সীমিত করা এবং ১৮ বছরের নিচে ব্যবহারকারীদের জন্য কিছু এআই-ভিত্তিক চ্যাটবট ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি রাতে দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রবণতা কমাতেও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

    তবে এই উদ্যোগকে ঘিরে সমালোচনাও রয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের নিষেধাজ্ঞা শিশুদের ডিজিটাল জগত থেকে দূরে ঠেলে দিতে পারে এবং ব্যক্তিগত গোপনীয়তার ওপর প্রভাব ফেলতে পারে। এর আগে যুক্তরাজ্যে বয়স যাচাই সংক্রান্ত আইন চালু হলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

    শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ার মধ্যেই যুক্তরাজ্যের এই সম্ভাব্য সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ