বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • এআই সামারির ভুল তথ্যের দায় গুগলকেই নিতে হবে: জার্মান আদালত

    এআই সামারির ভুল তথ্যের দায় গুগলকেই নিতে হবে: জার্মান আদালত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুগলের এআই-নির্ভর সার্চ সামারি বা ‘এআই ওভারভিউ’তে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তার দায় প্রযুক্তি প্রতিষ্ঠানকেই নিতে হবে—এমনই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে জার্মানির একটি আদালত।

    মিউনিখের দুটি প্রকাশনা সংস্থা অভিযোগ করে, গুগলের এআই ওভারভিউতে তাদের সম্পর্কে ভিত্তিহীন ও ক্ষতিকর তথ্য দেখানো হয়েছে। সেখানে ভুয়া পরিচয় ব্যবহার, গ্রাহকদের বিভ্রান্ত করা এবং সন্দেহজনক ব্যবসায় জড়িত থাকার মতো অভিযোগ আনা হলেও, তারা দাবি করে এসব তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই।

    মামলার শুনানিতে আদালত পর্যবেক্ষণে জানায়, উপস্থাপিত তথ্যের পক্ষে যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। তাই এআই যদি ব্যবহারকারীদের সামনে ভুল তথ্য উপস্থাপন করে, তাহলে দায় এড়াতে পারবে না গুগল।

    রায়ের পর গুগল জানায়, তাদের এআই ওভারভিউ বিভিন্ন অনলাইন সূত্র থেকে তথ্য সংক্ষেপ করে ব্যবহারকারীদের সামনে উপস্থাপন করে এবং তারা নিয়মিতভাবে ভুল তথ্য শনাক্ত ও সংশোধনের কাজ করছে।

    তবে এই বিতর্ক নতুন নয়। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এআই ওভারভিউয়ের ভুল তথ্যের একাধিক উদাহরণ উঠে এসেছে। কোথাও স্বাস্থ্যসংক্রান্ত জটিল তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আবার কোথাও নির্ভরযোগ্য মেডিক্যাল সূত্রের বদলে ইউটিউব ভিডিওর তথ্য ব্যবহার করার অভিযোগও পাওয়া গেছে।

    বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ গুগল সার্চ ব্যবহার করায় এ ধরনের ভুল তথ্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মিউনিখ আদালতের এই রায় ভবিষ্যতে এআই-নির্ভর তথ্যসেবায় প্রযুক্তি কোম্পানিগুলোর দায়বদ্ধতা নিয়ে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে।


    সূত্র: রয়টার্স, ডয়েস ভ্যালি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ