ফ্যামিলি কার্ড নীতিমালা ২০২৬: খসড়ার ওপর পরামর্শ আহ্বান

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬-এর খসড়ার ওপর মতামত ও পরামর্শ আহ্বান করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সামাজিক নিরাপত্তা বলয়কে আরও আধুনিক, পরিবারকেন্দ্রিক ও স্বচ্ছ করতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এটি অধিকতর জনবান্ধব ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে।
খসড়া নীতিমালাটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.msw.gov.bd) প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে আগ্রহী ব্যক্তিদের আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইলের মাধ্যমে (jsplan@msw.gov.bd, shoque.nbr@gmail.com) অথবা ডাকযোগে উপসচিব (ফ্যামিলি কার্ড কর্মসূচি), সমাজকল্যাণ মন্ত্রণালয়, কক্ষ নং-৩১৬, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ ঠিকানায় মতামত ও পরামর্শ পাঠাতে অনুরোধ করা হয়েছে।