শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • আজ সংসদে ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট

    আজ সংসদে ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা, বিনিয়োগ বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

    বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং মানবসম্পদ উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার প্রায় ৩ লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, সার ও খাদ্য খাতে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাছাকাছি ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংগ্রহ করবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। অন্যদিকে সম্ভাব্য বাজেট ঘাটতি ২ লাখ ৫০ হাজার কোটি টাকার কাছাকাছি, যা দেশি-বিদেশি ঋণের মাধ্যমে মেটানোর পরিকল্পনা করা হয়েছে।

    নতুন বাজেটে সিগারেট, তামাকজাত পণ্য, বিদেশি মদ, বিলাসী প্রসাধনী ও কিছু আমদানিপণ্যের দাম বাড়তে পারে। তবে দেশীয় ফ্রিজ, এসি, মোবাইল ফোন, ল্যাপটপ, সৌরবিদ্যুৎ সরঞ্জাম এবং কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের ফলে দাম কমার সম্ভাবনা রয়েছে।

    এবারের বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে ব্যক্তি করদাতাদের জন্য পাঁচ বছরের আয়কর রোডম্যাপ। এতে ধাপে ধাপে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি নারী, প্রবীণ, প্রতিবন্ধী ও বিশেষ শ্রেণির করদাতাদের জন্য অতিরিক্ত সুবিধা রাখার প্রস্তাব করা হয়েছে।

    সরকারের আশা, এই বাজেটের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন