হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩ শিশুর

ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে সারাদেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৩২ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি ও সচেতনতার অভাবে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।
পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন