ত্রিশালের উদ্দেশে রওনা তারেক রহমানের

ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক বৈলর ইউনিয়নের কানহর গ্রামে ‘ধরার খাল’ পুনঃখননসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বেলা ১১টা ৫ মিনিটে তিনি তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি জানান, দুপুরে ত্রিশালের বৈলর ইউনিয়নের ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি ত্রিশাল নজরুল ডাক বাংলোয় কিছু সময় বিরতি নেবেন।
এরপর বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।