রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • শিশু নির্যাতনের ঊর্ধ্বগতি, উদ্বিগ্ন ইউনিসেফ

    শিশু নির্যাতনের ঊর্ধ্বগতি, উদ্বিগ্ন ইউনিসেফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশু ও নারীদের ওপর ধর্ষণ, হত্যাসহ ভয়াবহ সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। সংস্থাটি বলছে, যেসব স্থানে শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই তারা ক্রমাগত সহিংসতার শিকার হচ্ছে।

    এক বিবৃতিতে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, শিশুদের ওপর এ ধরনের নির্মমতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি অবিলম্বে বন্ধ করতে হবে।

    তিনি জানান, ২০২৬ সালের শুরু থেকে দেশে নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা ও পাশবিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এটি শিশু সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার জরুরি প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। একই সঙ্গে তিনি অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানান এবং শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা, দ্রুত রিপোর্টিং ব্যবস্থা, শিশু-বান্ধব পুলিশিং ও কার্যকর বিচার ব্যবস্থার ওপর গুরুত্ব দেন।

    রানা ফ্লাওয়ার্স আরও বলেন, সমাজে নীরবতা থাকলেই সহিংসতা আরও বেড়ে যায়। তাই কোনো ধরনের নির্যাতন, শোষণ বা সহিংসতার ঘটনা ঘটলে তা গোপন না রেখে ১০৯৮ শিশু হেল্পলাইনসহ সংশ্লিষ্ট সেবায় দ্রুত জানাতে হবে।

    ইউনিসেফ নারী ও শিশুদের জন্য মানসিক ও সামাজিক সহায়তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপরও জোর দিয়েছে। পাশাপাশি স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, পাড়া-মহল্লা ও কেয়ার সেন্টারগুলোতে জবাবদিহিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

    বিবৃতিতে ভুক্তভোগী ও তাদের পরিবারের গোপনীয়তা রক্ষার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। ইউনিসেফ বলেছে, ভুক্তভোগীদের ছবি, ভিডিও বা পরিচয় প্রকাশ করা পুনরায় তাদের ট্রমার শিকার করার শামিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কনটেন্ট শেয়ার বা প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

    সবশেষে রানা ফ্লাওয়ার্স বলেন, প্রতিটি শিশুর ঘর, স্কুল, সমাজ ও জনপরিসরে নিরাপদ থাকার অধিকার রয়েছে। শিশু সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের বিচার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন