বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ভুয়া এআই চ্যাটবটে নতুন সাইবার প্রতারণার শঙ্কা

    ভুয়া এআই চ্যাটবটে নতুন সাইবার প্রতারণার শঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেকের জীবনে গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে। একাকীত্ব কাটানো, মনের কথা ভাগ করা কিংবা দৈনন্দিন আলাপচারিতায় অনেকেই এখন নিয়মিত চ্যাটবট ব্যবহার করছেন।

    তবে এই নির্ভরশীলতাকেই কাজে লাগাচ্ছে সাইবার প্রতারকরা। তারা ভুয়া এআই প্রোফাইল বা নকল চ্যাটবট তৈরি করে আবেগকে হাতিয়ার বানিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে। এতে অনেকেই অজান্তেই আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

    বিশেষজ্ঞদের মতে, প্রতারকরা প্রথমে বন্ধুত্বপূর্ণ ও সহানুভূতিশীল আচরণের মাধ্যমে ব্যবহারকারীর বিশ্বাস অর্জন করে। এরপর ধীরে ধীরে আবেগঘন সম্পর্ক তৈরি করে বিভিন্ন অজুহাতে অর্থ সাহায্য, গিফট কার্ড, অনলাইন ট্রান্সফার বা ব্যক্তিগত তথ্য চাইতে শুরু করে।

    তারা আরও জানান, আসল এআই সাধারণত নির্দিষ্ট প্রোগ্রাম অনুযায়ী কাজ করে এবং একই ধরনের প্রশ্নে প্রায় একই রকম উত্তর দেয়। কিন্তু ভুয়া বা প্রতারণামূলক চ্যাটবটের আচরণে অসঙ্গতি দেখা যায়—কখনো অতিরিক্ত আবেগপূর্ণ কথা বলা, আবার কখনো দ্রুত ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা।

    বিশেষ করে যদি কোনো এআই সঙ্গী হঠাৎ অর্থ সাহায্য চায়, ব্যাংক বা ব্যক্তিগত তথ্য জানতে চায়, কিংবা নিরাপদ প্ল্যাটফর্মের বাইরে যোগাযোগ করতে বলে, তবে তা বড় ধরনের সতর্ক সংকেত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

    তাদের মতে, আসল এআই কখনো ব্যক্তিগত লাভের জন্য চাপ সৃষ্টি করে না। তাই আবেগের প্রভাবের পাশাপাশি ব্যবহারকারীদের সচেতন থাকা জরুরি।

    প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই বাড়ছে ডিজিটাল প্রতারণার কৌশল। ফলে এআই ব্যবহারের সময় সতর্কতা ও তথ্য নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ