বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মেটার আয় বাংলাদেশে বছরে ৮ হাজার কোটি টাকা

    মেটার আয় বাংলাদেশে বছরে ৮ হাজার কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের মাধ্যমে মেটা বছরে ৮ হাজার কোটি টাকার বেশি আয় করছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।

    শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’ শীর্ষক সেমিনারের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সমীর কুমার দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

    অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার ৫জি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দেশের গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে প্রযুক্তিখাতে ব্যাপক কর্মসংস্থান তৈরির পরিকল্পনাও রয়েছে।

    সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনকালে ব্যারিস্টার শাহেদ আলম বলেন, বর্তমানে দেশে প্রায় ৭ কোটি ৩০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। তার দাবি, প্রতি ব্যবহারকারীর কাছ থেকে গড়ে ১৫ ডলার আয় করে মেটা। সেই হিসেবে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় প্রায় ৭০ কোটি ডলারে পৌঁছায়।

    তিনি আরও বলেন, বিপুল এই আয় হলেও দেশের অর্থনীতিতে মেটার দৃশ্যমান অবদান খুব বেশি দেখা যায় না।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী, এমটবির মহাসচিব মোহাম্মদ জুলফিকার, ফিকির প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, সাবেক প্রতিযোগিতা কমিশনের পরিচালক খালেদ আবু নাসের, বুয়েটের অধ্যাপক ড. লুৎফা আক্তার এবং বাংলালিংকের প্রতিনিধি তাইমুর রহমান।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ