রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • ঈদ উপলক্ষে ২৭ মে’র ট্রেন টিকিট বিক্রি শুরু

    ঈদ উপলক্ষে ২৭ মে’র ট্রেন টিকিট বিক্রি শুরু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ২৭ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৭ মে) সকাল থেকে অনলাইনে এই টিকিট বিক্রি শুরু হয়।

    রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

    ঈদযাত্রাকে সামনে রেখে আন্তঃনগর ট্রেনের পাঁচ দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে ২৩ মে’র টিকিট ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট ১৬ মে বিক্রি করা হয়েছে।

    রেলওয়ে জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির সময়সূচি পরে ঘোষণা করা হবে।

    রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদযাত্রার অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।

    এদিকে যাত্রীদের চাপ সামলাতে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

    অনলাইনে টিকিট বিক্রি শুরুর পর থেকেই ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন, কয়েক মিনিটের মধ্যেই টিকিট শেষ হয়ে যাচ্ছে। ফলে সার্ভার ব্যবস্থাপনা আরও উন্নত করার দাবি জানিয়েছেন অনেকে।

    রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ ট্রেন পরিচালনা, অতিরিক্ত কোচ সংযোজন এবং স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন