রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • সরকারে এলে বিএনপি ওয়াদা রক্ষা করে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর

    সরকারে এলে বিএনপি ওয়াদা রক্ষা করে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার বরুড়ায় নির্বাচনের পর প্রথমবার চাঁদপুর সফরের পথে এক পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর তাকে কাছ থেকে দেখতে পেয়ে সেখানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

    শনিবার (১৬ মে) দুপুরে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত ওই পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা কুমিল্লাকে বিভাগ ঘোষণার পাশাপাশি একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।

    জবাবে তারেক রহমান বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

    তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী প্রদান শুরু হয়েছে। তার ভাষায়, বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে তা বাস্তবায়ন করে।

    দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণই দেশের মালিক, আর মালিক যখন দায়িত্ব নেয় তখনই দেশ এগিয়ে যায়।

    বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান অভিযোগ করেন, স্বৈরাচারী শাসনের কারণে দেশ অর্থনৈতিক লুটপাট ও নির্যাতনের শিকার হয়েছে, যার প্রভাব এখনো অর্থনীতিতে পড়ছে।

    তিনি দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন