মঙ্গলবার, ১২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • মাদক কারবারে যুক্ত পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না: আইজিপি

    মাদক কারবারে যুক্ত পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না: আইজিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

    মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিজ ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    আইজিপি বলেন, দীর্ঘ সময় পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহারের কারণে বাহিনীটি জনগণের আস্থা হারিয়েছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে পুলিশ ধীরে ধীরে জনগণের আস্থা ফিরে পাচ্ছে এবং বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসছে।

    তিনি আরও বলেন, মাদক দেশের যুব সমাজ ও ভবিষ্যতের জন্য বড় হুমকি। এই সমস্যা মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে।

    আলী হোসেন ফকির জোর দিয়ে বলেন, বাহিনীর কোনো সদস্য যদি মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকে এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন