সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও উন্নতি

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও উন্নতি
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মালয়েশারে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন। তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ প্রকাশ করেন।

শায়রুল কবির খান বলেন, মহান আল্লাহর রহমতে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি দ্রুত পূর্ণ সুস্থতা লাভ করে দেশ ও মানুষের সেবায় ফিরতে পারবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বর্তমানে মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পুনর্বাসন ও ফিজিওথেরাপি কার্যক্রম চলমান রয়েছে।

তার সুস্থতার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। দলীয় নেতারা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করে।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পুনর্বাসন চিকিৎসার জন্য ১৩ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ