রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত

    মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব মার্কেট, বিপনী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ঈদ পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

    মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের সব মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বিদ্যমান সময়ের সঙ্গে এই বর্ধিত সময় কার্যকর থাকবে।

    এছাড়া আরও জানানো হয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

    তবে দোকান মালিক সমিতি স্পষ্টভাবে জানায়, এই সময়ে কোনো ধরনের অতিরিক্ত আলোকসজ্জা বা অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।

    ঈদের আগে কেনাকাটার চাপ বিবেচনায় ব্যবসায়ীদের সুবিধার্থে এ সময়সূচি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন