রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা ও তার দলকে জনগণ প্রত্যাখ্যান করবে: স্পিকারের মন্তব্য

    শেখ হাসিনা ও তার দলকে জনগণ প্রত্যাখ্যান করবে: স্পিকারের মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চালু থাকলে সেখানে আগত মানুষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    মঙ্গলবার (১২ মে) জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

    স্পিকার বলেন, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা আন্দোলন দমন করতে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন—এমন প্রমাণ ও কলরেকর্ড জাদুঘরে সংরক্ষিত থাকবে। তার ভাষায়, “এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।”

    তিনি আরও বলেন, “অভিনয়ে পারদর্শী এই নেত্রী ও তার দলকে ভবিষ্যতে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। জাদুঘরটি হবে সেই ইতিহাসের সাক্ষ্য।”

    হাফিজ উদ্দিন আহমদ দাবি করেন, এই জাদুঘর প্রমাণ করবে বাংলাদেশের মানুষ স্বৈরশাসন মেনে নেয় না এবং গণতন্ত্রের জন্য জীবন দিতেও পিছপা হয় না। তার মতে, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদ হয়ে থাকবে।

    ডেপুটি স্পিকার কায়সার কামাল এ সময় বলেন, “ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতীক হিসেবে জুলাই জাদুঘর ইতিহাসে স্থান পাবে।”

    সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে জাদুঘরটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

    জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন