রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • যমুনা সেতু ও পদ্মা সেতুর উদ্যোগ আমাদের সময়েই: সড়কমন্ত্রী

    যমুনা সেতু ও পদ্মা সেতুর উদ্যোগ আমাদের সময়েই: সড়কমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যমুনা সেতু নির্মাণ এবং পদ্মা সেতুর উদ্যোগ গ্রহণ—উভয় ক্ষেত্রেই বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, পদ্মা সেতু জাদুঘর আরও আগে নির্মিত হওয়া উচিত ছিল। পূর্ববর্তী সময়ে এটি বাস্তবায়ন না হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। তার মতে, এই জাদুঘরের মাধ্যমে দেশের মানুষ ও ভবিষ্যৎ প্রজন্ম পদ্মা সেতুর ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

    ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে তিনি সারাদেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা করে টিকিয়ে রাখাও সমান গুরুত্বপূর্ণ।

    এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে একযোগে কাজ করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন