রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক আইন ভাঙলেই শাস্তি, ১২ পয়েন্টে ড্রাইভিং লাইসেন্স বাতিল

    ট্রাফিক আইন ভাঙলেই শাস্তি, ১২ পয়েন্টে ড্রাইভিং লাইসেন্স বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন শুধু আর্থিক জরিমানাই নয়, চালকের ড্রাইভিং লাইসেন্স হারানোর ঝুঁকিও তৈরি হয়েছে। নতুন ব্যবস্থায় প্রতিটি আইন লঙ্ঘনের সঙ্গে চালকের লাইসেন্সে যুক্ত হচ্ছে ডিমেরিট পয়েন্ট। সর্বোচ্চ ১২ পয়েন্ট জমা হলে স্বয়ংক্রিয়ভাবে লাইসেন্স বাতিল হয়ে যাবে। পাশাপাশি নির্দিষ্ট ১৩ ধরনের অপরাধে আলাদা করে পয়েন্ট কাটা হচ্ছে, আর কোনো চালকের পয়েন্ট শূন্যে নেমে এলে তার লাইসেন্সও বাতিল হবে।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এই ব্যবস্থা বর্তমানে চার চাকার যানবাহনের চালকদের ক্ষেত্রে চালু করেছে। আগে ট্রাফিক আইন ভাঙলে জরিমানা মূলত গাড়ির রেজিস্ট্রেশন মালিকের ওপর আরোপিত হতো, তবে নতুন নিয়মে দায় সরাসরি চালকের লাইসেন্সেও প্রভাব ফেলছে।

    রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এখন কঠোর নজরদারি চলছে। আইন ভঙ্গ করলেই মামলা দায়ের হচ্ছে এবং অটোমেটিক সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধের পয়েন্ট চালকের লাইসেন্সে যুক্ত হচ্ছে। নির্ধারিত সীমা অতিক্রম করলে লাইসেন্স স্থগিত করা হবে।

    ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, গত দুই মাসে হাজারেরও বেশি চালক এই পয়েন্ট ব্যবস্থার আওতায় পড়েছেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, এই ব্যবস্থার মূল উদ্দেশ্য শাস্তি নয়, বরং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

    নতুন নিয়মে আপিলের সুযোগও রাখা হয়েছে। কোনো চালক ছয় মাস ধরে নিয়ম মেনে চললে তার দুই পয়েন্ট পুনরায় যোগ হবে।

    তবে এখনো অনেক চালক এই ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা সম্পর্কে পুরোপুরি অবগত নন বলে জানা গেছে। কিছু চালক বিষয়টি বুঝতে পারলেও অনেকে এখনো অস্পষ্টতায় রয়েছেন।

    এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রণয়ন নয়, এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান মনে করেন, লেনভিত্তিক সড়ক ব্যবস্থা চালু এবং চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন। তার মতে, অপ্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠা অধিকাংশ চালকের দক্ষতা ও সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন