রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • জুনে ঢাকায় দায়িত্ব নিতে আসছেন দীনেশ ত্রিবেদী

    জুনে ঢাকায় দায়িত্ব নিতে আসছেন দীনেশ ত্রিবেদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আগামী জুনের মাঝামাঝি ঢাকায় আসছেন ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকায় দায়িত্ব পালন করা হাইকমিশনার প্রণয় ভার্মা শিগগিরই বাংলাদেশে তার দায়িত্ব শেষ করে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন।

    এর আগে চলতি বছরের এপ্রিলের শেষ দিকে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দীর্ঘ সময় পর ভারতের কোনো শীর্ষ রাজনৈতিক নেতাকে এই পদে নিয়োগ দেওয়ায় বিষয়টি কূটনৈতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে।

    ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন। পরে তিনি ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

    ২০১২ সালে রেল বাজেটে ভাড়া বৃদ্ধির প্রস্তাবকে কেন্দ্র করে দলীয় চাপের মুখে তিনি মন্ত্রিত্ব ছাড়েন। পরবর্তীতে তিনি লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

    রাজনৈতিক জীবনে একাধিক পরিবর্তনের মধ্য দিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে পরের মাসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন