রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • শেখ হেলাল ও স্ত্রীর কর নথি জব্দের নির্দেশ দিল কর্তৃপক্ষ

    শেখ হেলাল ও স্ত্রীর কর নথি জব্দের নির্দেশ দিল কর্তৃপক্ষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

    আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আসামিদের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের জন্য পৃথক দুটি আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত এবং অবৈধ সম্পদের উৎস শনাক্ত করতে তাদের আয়কর রেকর্ড পর্যালোচনা করা জরুরি। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

    বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব পালন করেন। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে এবং দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরু করে। আয়কর নথি জব্দের এই আদেশের ফলে তদন্ত কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন