বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • নতুন অ্যাপে ট্রাফিক আইন ভাঙলে কমবে লাইসেন্সের পয়েন্ট

    নতুন অ্যাপে ট্রাফিক আইন ভাঙলে কমবে লাইসেন্সের পয়েন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে এবার চালকদের ড্রাইভিং লাইসেন্সে থাকা নির্ধারিত পয়েন্ট কাটা হবে। পয়েন্ট শূন্যে নেমে এলে লাইসেন্স স্থগিত বা বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হবে। এই ব্যবস্থা কার্যকর করতে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম (আরএসপিএস)’ নামে একটি অ্যাপ দেশব্যাপী চালু করা হচ্ছে।

    মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারা অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট নির্ধারিত থাকবে। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর তফসিল-৪ অনুসারে বিভিন্ন ট্রাফিক অপরাধে এই পয়েন্ট কর্তন করা হবে।

    এছাড়া আইনের ৬৬ থেকে ১০৬ নম্বর ধারায় বিভিন্ন অপরাধে জরিমানা, কারাদণ্ড এবং পয়েন্ট কাটার বিধান রয়েছে।

    নতুন এই আইন বাস্তবায়ন ও তদারকি আরও কার্যকর করতে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম (আরএসপিএস)’ অ্যাপ তৈরি করা হয়েছে, যা শিগগিরই সারাদেশে একযোগে চালু হবে।

    বিআরটিএ আরও জানায়, একই ধরনের ট্রাফিক অপরাধ বারবার করলে অথবা নির্ধারিত পয়েন্ট শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করা হতে পারে।

    এ অবস্থায় সকল চালককে সড়ক পরিবহন আইন মেনে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে বিআরটিএ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ