বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • অ্যাপ না খুলেই হোয়াটসঅ্যাপে চ্যাট, আসছে নতুন ফিচার

    অ্যাপ না খুলেই হোয়াটসঅ্যাপে চ্যাট, আসছে নতুন ফিচার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত এক নতুন ফিচার। ‘নোটিফিকেশন বাবলস’ নামের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের ভেতরে প্রবেশ না করেই সরাসরি স্ক্রিন থেকে চ্যাট করা ও মেসেজের উত্তর দেওয়ার সুযোগ পাবেন। মেটার মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটি বর্তমানে ফিচারটি নিয়ে কাজ করছে।

    নতুন এই ফিচারের কাজ হবে অনেকটা ফেসবুক মেসেঞ্জারের ‘চ্যাট হেডস’-এর মতো। ফোনে কোনো মেসেজ এলে স্ক্রিনে একটি ছোট ফ্লোটিং বাবল (ভাসমান বৃত্ত) দেখা যাবে। ব্যবহারকারী অন্য কোনো অ্যাপ বা গেম ব্যবহার করলেও সেই বাবলে ট্যাপ করলেই একটি ছোট চ্যাট উইন্ডো খুলে যাবে। ফলে কাজ থামিয়ে বারবার মূল অ্যাপে যাওয়ার ঝামেলা থাকবে না।

    প্রযুক্তিগতভাবে এটি অ্যান্ড্রয়েডের নোটিফিকেশন এপিআই (API) ব্যবহার করে তৈরি করা হচ্ছে। বাবলের ভেতর প্রেরকের প্রোফাইল ছবি এবং হোয়াটসঅ্যাপ আইকন থাকবে। এতে ক্লিক করলে একটি ভাসমান উইন্ডো খুলবে যেখান থেকে টেক্সট, ইমোজি বা ভয়েস মেসেজ পাঠানো সম্ভব হবে। দ্রুত মেসেজিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এটি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

    এই ফিচারটি মূলত অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী ভার্সনের ডিভাইসে সবচেয়ে ভালোভাবে কাজ করবে। কিছু পুরনো ডিভাইসে এটি ব্যবহারের জন্য ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ পারমিশন প্রয়োজন হতে পারে। তবে আইফোন (iOS) ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, কারণ অ্যাপলের কঠোর নিরাপত্তা নীতি ও অপারেটিং সিস্টেমে এই ধরনের ফ্লোটিং বাবল সাপোর্ট নেই।

    বর্তমানে ফিচারটি বেটা সংস্করণে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সব ধরনের কারিগরি ত্রুটি সংশোধন শেষে খুব দ্রুতই এটি সাধারণ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ