মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কা, যা বলছে ডিএমপি

    দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কা, যা বলছে ডিএমপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানিয়েছে, নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে। তবে এ বিষয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছে পুলিশ প্রশাসন।

    শনিবার (২৫ এপ্রিল) সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    সম্প্রতি পুলিশ সদর দপ্তরের একটি চিঠিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

    গোয়েন্দা তথ্যে আরও বলা হয়েছে, চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বোমা হামলা বা দেশীয় অস্ত্র ব্যবহার করে নাশকতার পরিকল্পনা করছে। পাশাপাশি কিছু নিরাপত্তা বাহিনীর অস্ত্রাগারেও হামলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশের নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ডিআইজি (গোপন) কামরুল আহসানের সই করা নির্দেশনায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কড়া নজরদারি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    এছাড়া জনসমাগমস্থল ও বিনোদনকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে বলা হয়েছে।

    ডিএমপি ও সিটিটিসি জানিয়েছে, তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং জনগণের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির ওপর নজরদারি বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: